1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় ৫মাস পরেও মেলেনি লাশের পরিচয় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মান্দায় ৫মাস পরেও মেলেনি লাশের পরিচয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৮২ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ :
নওগাঁর মান্দায় ইউড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির(৩০/৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ৫মাস পেরিয়ে গেলেও শনাক্ত হয়নি লাশের নাম ঠিকানা ও পরিচয়। এদিকে নিহতের নাম পরিচয় না থাকায় মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা।

মান্দা থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার গনেশপুর গ্রামের সতীহাট-পাঁঠাকাটা রাস্তার বৌমারী ডাঙা নামক এলাকার একটি ইউড্রেনের ভেতর থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা দূরে কোথাও খুন করে এখানে লাশ ফেলে রেখে গেছে দূবৃত্তরা। এর আগেও এধনের একাধিক ঘটনা ঘটেছে। এসব খুনের রহস্য উন্মোচনের দাবী জানান তারা।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার এসআই ফারুক হোসেন জানান, উদ্ধারের পর থেকে অজ্ঞাতনামা লাশটির পরিচয় জানতে সুরতহাল প্রতিবেদনসহ অধিজাচন বা ইনকুয়ারী স্লিপ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পরেও তার কোন হদিস পাওয়া যায়নি। এজন্যই মূলত তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, নিহতের কোন তথ্যই আমরা উদ্ঘাটন করতে পারছিনা এজন্য লাশের ডিএনএ এবং ফিঙ্গার প্রিন্ট ঢাকায় সিআইডিতে পাঠানো হয়েছে। এদুটোর রিপোর্ট পাওয়া গেলে আমরা তদন্ত প্রতিবেদন দিতে পারবো বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net