1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের শাস্তির দাবিতে সীতাকুণ্ডে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের শাস্তির দাবিতে সীতাকুণ্ডে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৩০ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও তাঁর হেনস্তাকারীদের শুধু বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড পুৃরাতন ঢাকাট্রাঙ্ক রোডস্থ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বুধবার বেলা ১২টায় ক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় ও সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত ও এম সেকান্দার হোসাইন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, দিদারুল হোসেন টুটুল, জাহাঙ্গীর আলম বিএসসি, তালুকদার নির্দেশ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, নন্দন রায়়,কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, ইকবাল হোসেন রুবেল, হাকিম মোল্লা, সাইফুল ইসলাম রুবেল, মোঃ ইকবাল হোসেন, সঞ্জয় চৌধুরী, বাবুল মিয়া বাবলা, অশোক দাশ সহ প্রমূখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন কিছু অসাধু কর্মকর্তা সরকারের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ন করার চেষ্টার অংশ হিসেবে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে রোজিনা ইসলাম কলম ধরায় তাদের নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্তাকারীরা শুধু তার টুটি চেপে কারাগারে পাঠাননি। সংবাদ পত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতাকে কারাগারে পাঠিয়েছে। হেনস্তার ঘটনায় জড়িতদের শুধু বদলি করলে হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন বলেন, ‘ করোনা ভাইরাস এসে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্ণীতিবাজদের চিহ্নিত করার সুযোগ করে দিয়েছে। এ দুর্ণীতিবাজদের জনগণকে চিনিয়েছেন রোজিনা ইসলাম। এ মন্ত্রণালয়ের পিয়ন থেকে সর্বোচ্চ কর্মকর্তার দুর্ণীতি তদন্ত করতে দুদকের প্রতি আহবান জানান তিনি।’

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন,‘ স্বাস্থ্যমন্ত্রণালয়ের গাড়ির চালক থেকে কর্মকর্তাদের এক বড় অংশ প্রত্যক্ষ দুর্ণীতির সঙ্গে জড়িত। করোনাভাইরাস আসার পর স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্ণীতিবাজদের উৎপাত আরো বেড়ে যায়। একের পর এক প্রতিবেদন প্রকাশ করে দুর্ণীতিবাজদের লাগাম টানতে চেয়েছিলেন আমাদের বোন রোজিনা ইসলাম। এসময় রোজিনার উপর অত্যাচার করা জেবুন্নেছাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ দেশের কোথাও কোন সাংবাদিক অত্যাচার,নির্যাতন ও নিপিড়নের স্বীকার হলে দাবি আদায়ে রাজপথে সোচ্চার হবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net