1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ডেমরায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ডেমরায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৩৯ বার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগে পরিকল্পিতভাবে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে শারিরিক নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ডেমরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুরে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ঢাকা-ডেমরা প্রেস ক্লাব ও পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি’র সমন্বয়ে এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টিভি, একাত্তর টিভি, নিউজ টোয়েন্টি ফোর টিভি ও বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, জিটিভি, এশিয়ান টিভি, বিজয় টিভি, দৈনিক আমাদের সময়, বাংলাদেশ টুডে, দৈনিক জনতা, আমাদের অর্থনীতি, চ্যানেল টুয়েন্টি থ্রি সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
মানবন্ধনে সাংবাদিকরা বলেন, রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে আটকে রেখে শারিরিক নির্যাতনসহ সাজানো মামলা দিয়ে ফাঁসানোর বিষয়টি এদেশের জন্য চরম লজ্জাজনক। তাই দেশের সকল সাংবাদিকদের পক্ষ থেকে অনতিবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দোষীদের বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান বক্তরা। অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net