1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শত্রুতার বিষে মরল ১৫ লাখ টাকার মাছ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শত্রুতার বিষে মরল ১৫ লাখ টাকার মাছ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৩০ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঈদের দিন শুক্রবার (১৪ মে) রাতে উপজেলার গাংনী রহমতপুর গ্রামের দুই ভাই আলমগীর সরদার ও ফুরাঙ্গী সরদারের ছয় বিঘা ঘেরে এই বিষ প্রয়োগ করা হয়।

বিষক্রিয়ায় ঘেরে চাষ করা রুই, কাতল, মৃগেল, গলদা চিংড়িসহ সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় আলমগীর সরদার বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘের মালিক আলমগীর সরদার ও ফুরাঙ্গী সরদার বলেন, সকালে ঘেরে এসে দেখি ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠছে এবং ঘেরের পাশে দুটি কীটনাশকের বোতল পড়ে রয়েছে। ধারণা করছি ছোট ভাই বাদশা সরদার হত্যা মামলার আসামিরা পরিকল্পিতভাবে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আমাদের নিঃস্ব করে দিয়েছে। মাছের ঘেরে বিষ দেওয়ায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তারা আরও বলেন, দুই মাস আগে প্রায় দেড় লাখ টাকার গলদার রেণু ছেড়েছিলাম। এমন বিষ দিছে রেনু পর্যন্ত মরে গেছে।

স্থানীয় আওলাদ, জাকির ও কামরুল বলেন, হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। এই অবস্থা চোখে দেখা যায় না। পরিবার দুটির এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় রইল না। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই।

গাংনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শেখ বলেন, আমাদের এলাকার মানুষের আয়ের একমাত্র উৎস মাছ এবং ধান চাষ। সকালে খবর পেয়ে এসে দেখি ঘেরের মাছ সবই মারা গেছে। এ ক্ষতি অপুরণীয়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net