1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে আড়িয়াল বিলের মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

শ্রীনগরে আড়িয়াল বিলের মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২১৯ বার

আড়িয়াল বিলের কৃষি জমির মাটি কেটে লুট করে নিচ্ছে মাটি সিন্ডিকেটের একটি সংঘবদ্ধ দল। বিলে প্রায় ২৫/৩০টি স্কেভেটর দিয়ে সিন্ডিকেট
মহলটি এখনও মাটি লুট চালিয়ে যাচ্ছে। এবিষয়ে গত মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন পত্র
পত্রিকায় খবর প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন ব্যবস্থা নিতে পারেনি। এছাড়াও
আড়িয়াল বিলের এসব মাটি লুটে অবৈধ মাহিন্দ্রা ও ট্রলি দিয়ে যাতায়াতের কারণে গ্রামীন
কাঁচা-পাকা রাস্তাগুলো বিধ্বস্ত করা হচ্ছে। অপরদিকে এসব ট্রলি থেকে মাটি পরে রাস্তায়
ধূলাবালির সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচলে ও ধমকা হাওয়ায় ধূলা ময়লা উড়ে বসতি বাড়ি ঘর,
ব্যবসা প্রতিষ্ঠান নাকাল হচ্ছে। এতে করে পথচারীসহ এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে থাকার
অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, শ্রীনগর উপজেলার বাঘড়ার ইউনিয়নের ছত্রভোগ ও জাহানাবাদ সংলগ্ন
আড়িয়াল বিল পয়েন্টে ওই এলাকার মোজাম্মেল চৌধুরীর, নের্তৃত্বে যুবরাজ, কালু, আতাহার,
সালাম, জলিল ভূইয়া ও এলাকার রুদ্রপাড়ার নিছিমপুর সংলগ্ন বিল এলাকায় দোহার উপজেলার
জুবলী ল্যাংড়া জলিল বাহিনীর আব্দুর রশিদ, ইমরান, হারুন, চঞ্চল, খালেক ভূইয়াসহ স্থানীয়র একটি
বড় সিন্ডিকেট আড়িয়াল বিলের শত শত হেক্টর কৃষি জমির মাটি কেটে নিচ্ছে। অন্যদিকে
মাটি ভর্তি মাহিন্দ্র ট্রলি ও ড্রামট্রাকের ওভারলোডিংয়ে এখানকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো
প্রায় বিলীনের পথে।

এলাকাবাসী বলেন, মাটির সিন্ডিকেট মহলটি প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভূক্তভোগীরা ভয়ে মুখ
খুলতে সাহস পাচ্ছেনা। বোরো ধানের মৌসুম থেকে শুরু করে কৃষি জমির মাটি কৌশলে
কেটে নিচ্ছে মহলটি। এছাড়াও বিস্তীর্ণ আড়িয়াল বিলের দিকে তাকালেই দৃশ্যমাণ পাহার সমান
শতশত মাটির স্তুপ রয়েছে। বিলে পানি আসার সাথে বাল্কহেড ও ট্রলারে করে এসব মাটি পাচারে
তৎপর হয়ে উঠবে। প্রশাসনের নাকের ডগায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে আড়িয়াল
বিলের মাটি লুটের মাধ্যমে কৃষি জমি এভাবেই অনাবাদি করা হচ্ছে। অপর একটি সূত্র জানায়,
এখানকার পরিস্থিতি দেখে মনে হয় সংশ্লিষ্ট প্রশাসন মাটি সিন্ডিকেটির কাছে অনেকটাই
জিম্মী হয়ে পরেছে। তা না হলে কৃষি জমির মাটি কেটে নেয়ার বিষয়টি কে না জানেন? দেখার
যেন কেউই নেই! আড়িয়াল বিলের মাটি লুট সিন্ডিকেট সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করা
হলে এবিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা আল আমিন বলেন, আমি সরেজমিনে গিয়ে মাটি কাটতে
নিষেধ করেছি। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন এমন প্রশ্নের উত্তর ওই
কর্মকর্তা বলেন, আমি উধ্বর্তন কর্মকর্তাদের জানিয়েছি। ব্যবস্থা নিলে তারা নিবেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার কেয়া দেবনাথ বলেন, মৌখিকভাবে
মাটি কাটতে নিষেধ করা হয়েছে ও এলাকায় মাইকিং করা হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি অবগত। তাদের
বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net