1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনাকে হেনস্থা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনাকে হেনস্থা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৮২ বার

শাহাদাত হোসেন রাসেল,
কোম্পনীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না।
গতকাল ১৭ই মে (সোমবার) বেলা সাড়ে তিনটার সময় সংবাদের তথ্য সংগ্রহ করতে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ে গেলে পেশাগত দায়িত্ব পালন কালে তাঁকে (রোজিনা ইসলাম) প্রায় পাঁচ ঘন্টা আটকে রেখে হেনস্থা করা হয়।
পরে আটক অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এএইচ এম মান্নান মুন্না তাঁর ফেইস বুক পোষ্টে বলেন,
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সচিবের স্টাফরা তাকে হেনস্থা ও মারধর করে আটকে রেখেছিলো । দেশের বহুল প্রচারিত ১ম সারির আন্তর্জাতিক মানের একটি সংবাদপত্রের একজন সিনিয়র নারী সাংবাদিককে এই জঘন্য আচরণ মেনে নেওয়া যায় না।
এ ঘটনা মুক্ত স্বাধীনতার ওপর বড় ধরনের হুমকি। অবিলম্বে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাঁদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ সাংবাদিক পরিষদ’র পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net