ঢাকা   ০৪:৩৭:২৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

১৮ কোটি বিন্দুতে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন রাজমিস্ত্রী কাদের।

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৭১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্বপ্নতো অনেক রকমই হয়। কিন্তু রাজমিস্ত্রী আবদুল কাদের দেখেছে ভিন্নধর্মী স্বপ্ন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ১৮ কোটি বিন্দু দিয়ে বঙ্গবন্ধু ছবি অংকন করেছেন।
জানা গেছে, রাজমিস্ত্রী আবদুল কাদের মনোহরগুন্জ উপজেলার ঝলম উওর ইউনিয়নের বাংলাইশ গ্রামের (খাল পার)এলাকার ইয়াছিন মিয়া ছেলে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীকে উপহার দিতে কাদেরের এ উদ্যোগ। তিন ক্লান্তিহীন পরিশ্রম করে গত দুই মাস ধরে নিজ বাড়ীতে, ৩৭৫ বর্গফুট পিভিসি পেপারে মার্কার কলম দিয়ে ১৮ কোটি বিন্দুর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ফুটিয়ে তুলেন।প্রতিদিন ব্যতিক্রম এই আঁকা ছবিটি দেখতে ভীড় করছেন বাংলাইশ গ্রামের উৎসুকরা।

ওই গ্রামের বাসিন্দারা জানান, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের জন্য পাগল কাদের। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীকে একটি উপহার দেওয়ার জন্য তিনি উদ্যোগ নেন। স্বপ্ন পূরণের অঙ্গিকার নিয়ে নিরলস পরিশ্রম করেন তিনি। কাদের ভাষ্যমতে ‘ওই দিনই তার স্বপ্ন আর কষ্ট স্বার্থক হবে, যখন প্রধানমন্ত্রী তার আঁকা ছবিটি ছুঁয়ে দেখবেন’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি