1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৮২ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী :
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় চলমান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুপক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর ও রায়পুরা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (১৭ মে) সন্ধ্যা থেকে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এই সংঘর্ষ শুরু হয়।
নিহতরা হলেন- কাচারিকান্দি গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ইয়াসিন মিয়া (১৩), একই গ্রামের আশাব উদ্দিনের ছেলে শহীদ মিয়া (৩০) ও নূরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলম ও সাবেক সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলছিল। এই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন নামে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এতে এলাকায় লুটপাট ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ মে) সকালে আবারও দুই পক্ষের সংঘর্ষে শহীদ মিয়া (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।
আহতদের নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গ্রেপ্তার এড়াতে আহতদের বেশিরভাগ গোপনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দুইদিনে চলমান সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত অর্ধশত আহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net