1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় পলিথিনের দোকানে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে দন্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

আশুলিয়ায় পলিথিনের দোকানে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে দন্ড

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৪৬ বার

আশুলিয়া থানার বাইপাইল কাচাবাজারের পাশে পলিথিন বিক্রির দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেসময় অন্যান্য পলিথিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়ে।

রবিবার (২৩ মে) বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলের কাঁচাবাজারের আড়ৎ এর পাশে পলিথিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

সে সময় ৩০০ কেজি পলিথিন জব্দও করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেল (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

তিনি এ প্রতিবেদককে বলেন, আশুলিয়ার বাইপাইলে অনেক ভাসমান ব্যবসায়ী ও ভাসমান এ ব্যাবসার পাশাপাশি দোকানে বসেও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করেন। বাইপাইল এলাকায় ভাসমান অনেক মানুষ বসবাস করেন , তাই এরকম একটি স্থানে পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন বিক্রি করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। পরে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীদের প্রতিজনকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ পলিথিন ব্যবসায়ীর মুল চক্র খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এরপাশাপাশি সাধারন মানুষকে সচেতনও হতে হবে। যাতে করে তারা পলিথিন ব্যবহার না করেন।

তাহলে এমন অসাধু ব্যবসায়ীদের পলিথিন বিক্রি ও উৎপাদন বন্ধ করা সম্ভব হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net