1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে গভীর রাতে ৫০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

ঈদগাঁওতে গভীর রাতে ৫০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৩১ বার

কক্সবাজার প্রতিনিধি:
সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বৃহত্তর পাঁহাশিয়াখালী সমাজ কল্যাণ পরিষদ’র পক্ষে ঈদগাঁও- ইসলামাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৫০টি অসহায় পরিবারের মাঝে রাতের অন্ধকারে ঈদ সামগ্রী বিকরন করা হয়েছে।

বৃহষ্পতিবার রাতে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সভাপতি একরামুল হক মজনু,সেক্রেটারি শাকিল মুহাম্মদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির হিমু,সদস্য মোহাম্মদ হোসাইন ও উপদেষ্টা এইচ এম মহি উদ্দীন মহিম প্রমুখ।

ঈদের আগের রাতে অসহায় পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেয়ায় হতদরিদ্ররা খুশি হয়ে ঐ যুবকদের জন্য কান্না জড়িত কন্ঠে দোয়া করেছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিতও হয়েছে।

এদিন রাতে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি একরামুল হক মজনু বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে দিনমজুর,খেটে খাওয়া মানুষ,ড্রাইভার ও মধ্যবিত্তরা দিনাতিপাত করতে হিমশিম খাচ্ছেন।

এই দুর্দিনে অসহায় মানুষের পাশে থাকার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের সেক্রেটারি শাকিল মুহাম্মদ বলেন, করোনার এই দুঃসময়ে সরকার জনগণের কাছে যে প্রণোদনা দিয়ে যাচ্ছেন, এটাকে আরো বেগবান করার জন্য আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

কোষাধ্যক্ষ হুমায়ুন কবির হিমুর ব্যবস্থাপনায় করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ৫ম বারের মতো দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বৃহত্তর পাঁহাশিয়াখালী সমাজ কল্যাণ পরিষদ।

সংগঠনের উপদেষ্টা এইচ এম মহি উদ্দীন মহিমের দিকনির্দেশনায় নিজেদের সাধ্য মতো এই সামাজিক সংগঠন গরীব ও নিন্মবিত্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।

উপদেষ্টা এইচ এম মহি উদ্দীন মহিম বলেন,আমরা অসহায় মানুষের পাশে সারাজীবন আছি থাকবো।
এই সংগঠন সারা বছর বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিয়োজিত। সমাজ উন্নয়ন মূলক কাজকে আরো তরান্বিত করার জন্য তিনি এলাকার প্রভাবশালী ও ধনাঢ্য মানুষের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net