1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে চেয়ারম্যান ও নারী মেম্বারের মধ্যে তর্কাতর্কি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ঈদগাঁওতে চেয়ারম্যান ও নারী মেম্বারের মধ্যে তর্কাতর্কি

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ১৮৪ বার

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে পরিষদের গোডাউনে এ ঘটনা ঘটে।

এর আগে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম শুরু করেন।

তিনি চলে যাবার পর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম এবং ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী মেম্বার নুর জাহানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও তর্কাতর্কির ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী প্রেরিত গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত উপহার সামগ্রীর বরাদ্দ ও বিতরণকে কেন্দ্র করে তাদের দুজনের তর্কাতর্কি সমালোচনার পর্যায়ে চলে যায়।

এ ঘটনায় উপস্থিত ট্যাগ কর্মকর্তা, ইউপি মেম্বার, পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বরাদ্দ প্রত্যাশী উপস্থিত স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনা বেশিদূর গড়ানোর পূর্বে উপস্থিত পুরুষ ও মহিলা মেম্বার বৃন্দ এগিয়ে এসে তাদের নিবৃত্ত করেন।

জানা গেছে, কক্সবাজার সদর উপজেলা প্রশাসন থেকে এ ইউনিয়নের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চারশত প্যাকেট খাদ্য সামগ্রী বরাদ্দ দেয়া হয়।

বরাদ্দকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ১৫০ প্যাকেট কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালিকা, ৫০ প্যাকেট সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের তালিকা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির প্রেরিত নির্ধারিত তালিকা, পরিষদের পুরুষ মেম্বার ও তিনজন মহিলা মেম্বারের অনুকূলে ২৫ প্যাকেট করে বরাদ্দ দেয় ইউপি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সচিব আলতাজ আহমদ জানান, বরাদ্দকৃত ২৫ টি প্যাকেট ইউপি মেম্বার নুর জাহান তার প্রদত্ত তালিকা মতে নিজে উপস্থিত থেকে বিতরণ করেছেন।

পরে তিনি আরও পাঁচটি প্যাকেট নেন। এ সংক্রান্ত মাস্টার রোলে তার সই ও নেয়া হয়েছে।

এর আগে তিনি সরকারিভাবে বরাদ্দকৃত অর্থের ১৭০ টি প্যাকেটও বরাদ্দ পান। বিগত কয়েক বছর যাবৎ তিনি তার প্রাপ্য বরাদ্দ পেয়ে আসছেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম জানান, নারী মেম্বার নুর জাহান তার তালিকাভুক্ত লোকদের নিয়ে পরিষদে উপস্থিত হলে আমি ১৫ জনকে দেয়ার জন্য বলি। এতে তিনি দুর্ব্যবহার করতে থাকেন।
একপর্যায়ে আমি সেখান থেকে চলে যাই।

ইউপি সদস্যা নূর জাহান বলেন, দীর্ঘদিন আমাকে আমার প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ বিষয়ে অনেক আগেই অভিযোগ দিয়েছি।

প্রধানমন্ত্রীর উপহার বাবদ আমার প্রাপ্য ২৫ টি প্যাকেট বিতরণের জন্য আমি লোকজনসহ উপস্থিত হলে চেয়ারম্যান ঝামেলা সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net