1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে পৃথক পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

ঈদগাঁওতে পৃথক পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৩৩ বার

কক্সবাজার সদরের ঈদগাঁও বাঁশঘাটা ও দক্ষিণ মেহের ঘোনা এলাকায় পৃথক দূর্ঘটনায় কায়সার ও আরফাত মনি নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেলে এ দূর্ঘটনা দুটি ঘটে। নিহত কায়সার উদ্দিন (১২) জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড হাদমরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও আরফাত মনি (৮) ঈদগাঁও দক্ষিণ মেহের ঘোনা এলাকার মোঃ সেলিমের পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কায়সার দুপু‌রে বাড়ী থে‌কে ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে গোসল কর‌তে যায়।

অ‌নেকক্ষন ফি‌রে না আসায় বাড়ীর লোকজন খুঁজ‌তে বের হয়, পরবর্তী‌তে এলাকাবাসীর চেষ্টায় পা‌নির ভিতর থে‌কে তার মৃত দেহ উদ্ধার করা হয়।

অপরদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও দক্ষিণ মেহের ঘোনা এলাকায় রাস্তা পারাপারের সময় আরফাত মনি নামের এক ছাত্র মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।

সদরের জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোক্তার আহমদ ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নারী মেম্বার জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দুই শিশুর অকাল মৃত্যুতে স্থানীয়, আত্মীয় স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net