1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র উপকূলের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ঈদগাঁও’র উপকূলের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৩৪ বার

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজার সদরের ঈদগাঁওর উপকূলীয় ইউনিয়ন সমুহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

জোয়ারের পানিতে ভেঙ্গে গেছে বেড়িবাঁধ। ভেসে গেছে কয়েক কোটি টাকার লবণ ও ঘেরের মাছ। ভেঙ্গে যাওয়া বেড়ি বাঁধের সবগুলো অংশই হচ্ছে ফোল্ডার ৬/৬৩ এর অধীন।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, তাঁর ইউনিয়নের কৈলাশের ঘোনাস্থ ইসলামের লবণ মিল পয়েন্ট ভেঙ্গে গেছে এবং লবণ ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, তাঁর ইউনিয়নের ফরাজী ঘোনা সংলগ্ন নেচার মেম্বারের পয়েন্ট,গোমাতলী মোহাজের ঘোনা এলাকায জোয়ারের পানির তোড়ে ভেঙ্গে গেছে এবং বাইরের ঘোনার বিস্তীর্ণ মৎস্য ঘের প্লাবিত হয়েছে। ভাঙ্গনকৃত অংশ স্বেচ্চাশ্রমে এলাকাবাসী পুণঃনির্মানের চেষ্টা করছে বলেও তিনি জানান।

চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল জানান, তাঁর ইউনিয়নের জাহান মিয়া ঘোনা পয়েন্টে ২টি এবং মনু খালের গোড়া পয়েন্টে ১টিসহ বেড়ীবাধের মোট ৩টি অংশ জোয়ারের পানিতে ভেসে গেছে এবং এলাকার লবন চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

জাহান ঘোনার একটি অংশ চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলের নেতৃত্বে এলাকার কয়েকশ স্বেচ্চাসেবী পুণঃনির্মাণ করেছেন বলে জানান তিনি।

এদিকে ওইসব ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শনে করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুপার্ভিশন অফিসার নারায়ন বাবু এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net