1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে সাদ্দাম বাহিনীর প্রধান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কক্সবাজারে সাদ্দাম বাহিনীর প্রধান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৩৫ বার

কক্সবাজারের আইন শৃঙ্খলা বাহিনীর খাতায় ‘মোস্টওয়ান্টেড’ আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম (২৫) কে তার তিন সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ সিকদারপাড়া মাটিয়া তলীস্থ শ্বশুরবাড়ি থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলি এ খবর জানিয়েছেন।

তিনি জানান, সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০ টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির ওসি।

স্থানীয়রা জানিয়েছে শহরের ক্রাইমজোন খ্যাত রুমালিয়ারছড়ার পাহাড়ি এলাকা, বাঁচার মিয়ার ঘোনা, তারাবনিয়ার ছড়া, সমিতি বাজার, মাটিয়ার তলী, বিজিবি ক্যাম্প, সাত্তার ঘোনা ও কারাগারের পেছনের এলাকা নিয়ন্ত্রণ করতো কয়েকটি অপরাধীচক্র।

চিহ্নিত ইয়াবাকারবারী ও জেল ফেরত আসামীরা এলাকায় নতুন করে সংগঠিত হয়। গড়ে তুলে স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী।

এলাকাবাসীর দেয়া তথ্য মতে সাদ্দামের বাহিনীতে ১২ জনের একটি সক্রিয় টিম রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে তিন সন্ত্রাসিকে গ্রেফতার করা হয়েছে। অন্যতম আসামি সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net