1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়ালেন নুরজাহান স্মৃতি সংসদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

করোনার প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়ালেন নুরজাহান স্মৃতি সংসদ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬৭ বার

মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহারস্বরূপ খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন সেবামূলক প্রতিষ্ঠান নুরজাহান স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে রহমান মনজিল প্রাঙ্গনে নিজস্ব অর্থায়নে ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহারের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন নুরজাহান বেগমের পুত্র রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রিয়াজ উদ্দিন রিপন ও নাতী নাতনীগন।

এসময় প্রতিপরিবারের মাঝে চাউল-৫ কেজি, আলু-২ কেজি, মশুরের ডাল-১ কেজি, পিয়াজ-১ কেজি, সয়াবিন তৈল-১ লিটার বিতরন করা হয়।

নুরজাহান স্মৃতি সংসদের চেয়ারম্যান নুরজাহান বেগমের বড় ছেলে পুলিশের এডিশনাল ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ (তুহিন) জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি এলাকার কর্মহীন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসসহ সকল দুর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব। তিনি সামর্থ অনুযায়ী সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

সংগঠনটি গতবছরও করোনায় খাদ্যসামগ্রী এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এছাড়াও নুরজাহান স্মৃতি মেধাবৃত্তি চালু করেন। ঈদ উপহার বিতরনকালে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net