ঢাকা   ০৯:২১:১৩ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

কর্মহীন-অসহায় পরিবারের পাশে মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চলমান লকডাউন ও সরকারি বিভিন্ন বিধিনিষেধ মানতে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর অসংখ্য খেঁটে খাওয়া মানুষ। কর্মহীন ও দুস্থ এসব পরিবারের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে ও আসন্ন ঈদ উপলক্ষে তাদের পাশে দাড়িয়েছেন মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম।

সোমবার (১০ মে) সকাল ১১টায় মানিকছড়ি প্রেসক্লাব কক্ষে প্রায় অর্ধ্ব শতাধিক পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলেদেন গ্র্যাজুয়েট ফোরাম’র উপদেষ্টা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার।

এ সময় গ্র্যাজুয়েট ফোরাম’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও গ্র্যাজুয়েট ফোরাম’র অর্থ সম্পাদক অমর দত্ত, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও গ্র্যাজুয়েট ফোরাম’র যুগ্ন-সম্পাদক মো. রমজান আলী, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য সদসরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল, চিনি, সেমাই, দুধ, নারিকেল, কিসমিচ, তৈল, নুডলস ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি