1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর নির্মাণ শ্রমিক নাছির উদ্দীন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

খুটাখালীর নির্মাণ শ্রমিক নাছির উদ্দীন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৮১ বার

কক্সবাজার প্রতিনিধি:
পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রতিদিন কাকডাকা ভোরে চলে যান নির্মাণ কাজে। সেখানে কর্মরত (ডালাই ব্রাইভেটর মেশিন চালনার সময়) অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক সন্তানের জনক নাছির উদ্দীন (২৭)।

ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতাল সংলগ্ন নির্মানাধিন ভবনের তিন তলায়।

পরদিন বৃহস্পতিবার সকাল ১১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করে সে।

নাছির উদ্দীন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দরগাহপাড়া গ্রামের দুলাল মিয়া মেস্ত্রির ২য় পুত্র বলে জানা গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, নাছির দীর্ঘদিন ধরে স্থানীয় মুছা মাঝির সাথে ডালাই শ্রমিকের কাজ করে আসছিলেন।

এদিন সদর হাসপাতাল সংলগ্ন নির্মানাধিন ভবনের তিন তলায় ব্রাইভেটর মেশিন চালনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যান।

পরে অন্যন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে একইদিন রাতে দরগাহ পাড়া জামে মসজিদ মাঠে তার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net