1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধার কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

গাইবান্ধার কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬৭ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান। পাশাপাশি তিনি বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি দলীয় প্রভাবে শিক্ষক নিয়োগে অনিয়ম ও জালিয়াতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষত বিধিবর্হিভুতভাবে মোটা অংকের টাকা নিয়ে ১৯ জন শিক্ষক নিয়োগ করেন। এ ছাড়া তিনি সমাজবিজ্ঞান বিষয়ের একজন শিক্ষকের সনদপত্র জাল করেন। জাল সনদে তৃতীয় শ্রেণির পরিবর্তে দ্বিতীয় শ্রেণি দেখিয়ে তার এমপিওভুক্তি করান। এসব বিষয় নিয়ে গত ৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসি।

অভিযোগে উল্লেখ করা হয়, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দলীয় প্রভাবে ২০১৬ সালে নিয়োগ কমিটি ও নিয়োগ পরীক্ষা ছাড়াই ১৯ জন শিক্ষক নিয়োগ করেন। ওই সালের ২৬ ডিসেম্বর একসঙ্গে ১৯ জন শিক্ষককে যোগদান দেখানো হয়। অথচ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মহাবিদ্যালয়ের শিক্ষক তালিকা ও উপজেলা শিক্ষা ডাটা বেজে বা বেনবেইজের তালিকায় ওই ১৯ শিক্ষকের কোন তথ্য নেই। এমনকি এসব শিক্ষক নিয়েঅগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। কিন্তু অধ্যক্ষ ২০২০ সালের ডিসেম্বরে এসে হঠাৎ করে তাদের তথ্য বেনবেইজে যোগ করেন। বর্তমানে তাদেরকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ে তদবির করছেন।

শুধু তাই নয়, কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে বিএ এবং বিএসএস শাখা চালু আছে। শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, প্রতিটি বিষয়ে দুইজন করে শিক্ষক নিয়োগ করা যাবে। এই মহাবিদ্যালয়ে তাই আছে। মজার ঘটনা হলো মহাবিদ্যালয়ে বিকম এবং বিএসসি শাখা চালু নেই। কিন্তু দলীয় প্রভাবে অধ্যক্ষ এই দুইটি শাখায় ওই ১৯ জন শিক্ষক নিয়োগ করেন। বিষয়গুলো পদার্থ বিজ্ঞানে দুইজন, প্রাণিবিদ্যায় দুইজন, রসায়নে তিনজন, গণিতে দুইজন, বিসাববিজ্ঞানে একজন, ব্যবস্থাপনায় একজন, মার্কেটিংয়ে তিনজন, ভু-গোলে দুইজন, সমাজবিজ্ঞানে দুইজন ও দর্শনে একজন। এ ছাড়া ডিগ্রি পর্যায়ে বিকম শাখা অনুমোদন নেই। তারপরও কয়েকমাস আগে বিকম শাখায় দুইজন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন, রেহেনা পারভীন ও তাপস মোল্লা। এই দুইজন ১৯ জন শিক্ষকের বাইরে।

এদিকে ২০১২ সালে মহাবিদ্যালয়ের তৎকালীন অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক শাখায় সমাজবিজ্ঞানে এক শিক্ষক নিয়োগ করেন। ওই শিক্ষকের নাম কানিজ আফসানা জামান। তিনি নিয়োগকালীন সময়ে চারবছর মেয়াদী বিএসএস (সম্মান) বিষয়ে তৃতীয় শ্রেণিপ্রাপ্ত ছিলেন। নীতিমালা অনুযায়ী তৃতীয় শ্রেণি হলে তার এমপিওভুক্ত হবে না। বর্তমান অধ্যক্ষ ২০২১ সালে ওই শিক্ষকের সনদ জালিয়াতি করে তৃতীয়কে দ্বিতীয় শ্রেণি দেখিয়ে তার এমপিওভুক্ত করেন।

এছাড়াও প্রতিষ্ঠা কালীন অর্থনীতি প্রভাষক মোছাঃ মুশারত সুলতানা বিধিমোতাবেক যোগদাস করে বেতন ভাতা উত্তোলন করেন। মাতৃত্বকালীন ছুটির সময় বর্তমান অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামন অত্যন্ত সু পরিকল্পিত ভাবে তার স্থালে নিয়োগ প্রাপ্ত হন। অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত হইয়া অর্থনীতি প্রভাষক মোছাঃ মুশাররত সুলতানা ভয় ভীতি দেখাইয়া তার গুন্ডা বাহিনী দ্বারা কলেজ থেকে বের করার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে।

অভিযোগকারি কঞ্চিপাড়া এলাকার মেহেদী বাবু বলেন, অধ্যক্ষ ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাই অধ্যক্ষের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস পায়না। এমনকি মহাবিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষক, কর্মচারি যে কেউ কথা বললে অধ্যক্ষ তার বেতন আটকে দেন। তিনি দুর্নীতি করে জেলা শহরে দুইটি বাড়ি করেছেন।

কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ. টি.এম রাশেদুজ্জামান বলেন, মোটা অংকের টাকা নিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ ভিত্তিহীন। সনদ জালিয়াতির অভিযোগ মিথ্যা। আমি কোনো শিক্ষকই নিয়োগ করিনি। মহাবিদ্যালয়ে অনার্স বিষয় চালুর জন্য শিক্ষক দেখাতে হয়। তাই আমি ওই ১৯ জনকে শিক্ষক হিসেবে দেখানো হয়। আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে কিছু লোক উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ গুলো ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়া ও অনুমোদন ছাড়া কিভাবে শিক্ষক নিয়োগ দেখালেন, সেবিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু রাহান দোলন মুঠোফোনে বলেন, অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এলাকার সচেতন মহল মানব বন্ধনসহ গাইবান্ধা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net