1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে পানি বন্দি ধানশালিক ইউনিয়নের কয়েকটি গ্রাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে পানি বন্দি ধানশালিক ইউনিয়নের কয়েকটি গ্রাম

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৩৭ বার

ঘুর্ণিঝড় “ইয়াস” এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে নোয়াখালীর কবিরহাট উপজেলার
৬ নং ধানশালিক ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের লবনাক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ, আবাদি জমি, পুকুর, মৎস্য খামার, পোল্ট্রি ও গবাদি পশুর খামারসহ বসত ভিটা।

গত তিনদিন যাবত অনেকেরই চুলায় আগুন দেওয়া হয়নি, কারো শোয়ার ঘরের চৌকিখাট পর্যন্ত পানিতে ডুবে গেছে। অনাহারে অনিদ্রায় বাড়ীঘর থাকতেও বাস্তুহারার মতো দিন-রাত পার করছেন ভুক্তভোগীরা। অনেককে আশ্রয় নিতে হচ্ছে খোলা আকাশের নীচে।

গত ১ বছরে নোয়াখালী খাল খননের ফলে জমি জমা বসতভিটা ভেঙে নদীতে রূপান্তরিত হয়ছে। তার উপরে অতিরিক্ত জোয়ারের ফলে পানিতে ডুবে গেছে পুকুর ও মৎস প্রজেক্ট। জোয়ারের পানি লবনাক্ত হওয়ার কারনে পুকুরের মাছ, জমিনের ফসল ও ঘাস সব নিঃশেষ হয়ে গেছে।

আগামী দিনে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা,জোয়ার কিংবা জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মরত কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা। এমনটাই প্রত্যাশা এলাকার ভুক্তভোগী জনসাধারনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net