1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক নবজাতক চুরির - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক নবজাতক চুরির

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২২২ বার

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৯ মে) বেলা ১১টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। চুরি হওয়া নবজাতক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার প্রসূতি সুমাইয়া আক্তারের ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, দুই দিন আগে নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি সুমাইয়া আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এসময় এক ছেলে নবজাতকের জন্ম হয়। পরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় রোববার বেলা ১১টার দিকে ওই নবজাতককে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালের ২য় তলায় বহি:বিভাগে নিয়ে আসেন নবজাতকের নানী পরিবানু।

এসময় হাসপাতালে রোগীর লম্বা সিরিয়াল থাকায় সিরিয়াল এগিয়ে আনার চেষ্টা করার জন্য নবজাতকের নানী পরিবানুকে পরামর্শ দেয় পাশে থাকা অজ্ঞাত এক নারী। এক পর্যায়ে নবজাতক নাতিকে অজ্ঞাত ওই নারীর কোলে দিয়ে সিরিয়ালের খবর নিতে সামনে এগিয়ে যান নবজাতকের নানী পরিবানু। এই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই ওই নবজাতককে নিয়ে উধাও হয়ে যায় অজ্ঞাত ওই নারী।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ দেখে নবজাতক চুরিতে অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম বলেন, সদর হাসপাতালে নবজাতক চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net