1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার পাঁচরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে গরীব ও দিনমজুর ১২০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ মে) আয়োজিত অনুষ্ঠানে পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য কিরন পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ পাটোয়ারী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মাহবুব আলম সওদাগর, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য মো: রাজন, প্রবাসী মামুন পাটোয়ারী প্রমুখ।

এদিকে করোনাকালীন সময়ে ঈদ উপহার সামগ্রী পেয়ে পাঁচরা জনকল্যাণ সংস্থার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গরীব ও অসহায় পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net