1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবন বাঁচাবে এক প্যাকেট ‘ল্যাকটোজেন-১’ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

জীবন বাঁচাবে এক প্যাকেট ‘ল্যাকটোজেন-১’

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২২৩ বার

চাঁদের মতো দেখতে ফুটফুটে এই কন্যা শিশুটি।নাম রাখা হয় নি এখনও। সিজারের মাধ্যমে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার ২৪ ঘন্টার মধ্যে জন্মদাত্রী মাকে হারিয়েছে। সিজারের পর মায়ের জ্ঞান ফিরে এলে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে খুলনা আড়াই শ’ (২৫০) বেডের হাসপাতালে পাঠিয়ে দেয়। অক্সিজেনসিলিণ্ডারে অক্সিজেন ছিল না। পথেই ঘুমন্ত অবস্থায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে খুলনা হাসপাতালের ডাক্তার ঘোষণা করেন। শিশুটি মায়ের মুখ দেখতে পেল না! ‘মা’ ডাক শুনার আগেই মাও চলে গেল অকালে; শিশুটির মুখও দেখে যেতে পারেনি মা। বাবা দিনমজুর। একেই হয়তো লোকে বলে ‘নিয়তি’!

শিশুটির বয়স তখন ২দিন। লোকমুখে খবর এলো শ্রীমা সারদা আশ্রমের অধ্যক্ষ মায়ের কাছে। পহেলা বৈশাখ। ১৫ এপ্রিল, ২০২১। মা ছুটে গেলেন কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামে। নিয়ে গেলেন শিশুখাদ্য ‘ল্যাকটোজেন-১’ – ৫ প্যাকেট। মাতৃদুগ্ধের বিকল্প হয় না। তবুও উপায় নেই। সেই থেকে ঐ নিষ্পাপ শিশুটির খাদ্য মাতৃদুগ্ধের পরিবর্তে ‘ল্যাকটোজেন-১’। স্নেহশীলা নিকটাত্মীয়ের সেবা যত্নে বেড়ে উঠছে। শ্রীমা সারদা আশ্রম থেকে বিভিন্ন হৃদয়বান ভক্তদের সহযোগিতায় সরবরাহ করে চলেছে এই ‘ল্যাকটোজেন-১’।

এই ছোট্ট শিশুটির বয়স এখন প্রায় ১ মাস। প্রতি প্যাকেটে তার চলে ২ দিন। মিনারেল ওয়াটারে মিশিয়ে খাওয়াতে হয়। প্রতি প্যাকেটের দাম ২৩৫/২৪০টাকা। ইতোমধ্যে, শ্রীমা সারদা আশ্রম থেকে তিনবারে ১৩ প্যাকেট ল্যাকটোজেন এবং ২ বোতল মিনারেল ওয়াটার সরবরাহ করা হয়েছে। যতদিন শিশুটি দানাদার খাবার খাওয়ার উপযুক্ত না হবে ততদিন শ্রীমা সারদা আশ্রম থেকে এই শিশুখাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন আশ্রমের অধ্যক্ষ মা।

যে কোন স্নেহপ্রবণ সহৃদয় ব্যক্তি অন্তত এক প্যাকেট ‘ল্যাকটোজেন-১’ দিয়ে শ্রীমা সারদা আশ্রমের এই ‘শিবজ্ঞানে জীবসেবা’ কাজের গর্বিত অংশীদার হতে পারেন। আপনার যে কোন সহযোগিতা ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।

হতভাগ্য মায়ের এবং শিশুটিরে কয়েকটি ছবিও সংযুক্ত করা হয়েছে…

সাহায্য পাঠাতে পারেন…

শ্রীমা সারদা আশ্রম, আমিরপুর, পাইকগাছা, খুলনা।

অথবা ব্যাংক হিসাব: শ্রীমা সারদা আশ্রম, সোনালী ব্যাংক লি. , পাইকগাছা শাখা, খুলনা, # ২৭১৮০০২১১৯৫৫৪

অথবা, বিকাশ/নগদ # ০১৯১৬৩৭০২৯১

WhatsApp # +8801739-231490 (অধ্যক্ষ মা)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net