ঢাকা   ০৫:৫১:৫৩ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অর্ধশতাধিক দোকান লুটপাট ও অগ্নিসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬০৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আরিফুর রহমান দিলু দক্ষিণ আফ্রিকা থেকে :
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে এলাকায় সিকিউরিটির গুলিতে পনের বছর এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার জের ধরে বাংলাদেশী সহ ভিনদেশি নাগরিকদের প্রায় অর্ধশতাধিক দোকান পাটে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে স্হানীয় কৃষ্ণাঙ্গ কালো সন্ত্রাসীরা
গতকাল সোমবার গভীররাতে ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় শতাধিক দোকানে সশস্ত্র হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে কৃষ্ণাঙ্গরা।এই সময় শতশত বাংলাদেশী প্রবাসী নিজেদের দোকান ছেড়ে রাতের আধারে পালিয়ে স্হানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছে।এই রিপোর্ট লেখা পর্ষন্ত হামলা ভাঙচুর ও লুটপাট অব্যহত রয়েছে।
উল্লেখ্য,গতকাল সোমবার ব্লুমফন্টেইনের চেক আউট এলাকায় মাংগুয়ান কমিউনিটি কনসার্ন নামে একটি সংগঠন নিজেদের দাবি দাওয়া নিয়ে স্হানীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়।এই সময় মিছিল থেকে বিদেশিদের দোকানে হামলা করার চেষ্টা করা হলে দোকানে কর্মরত সিকিউরিটি গুলি বর্ষন করে।এই সময় গুলিতে একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়।
কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পর কৃষ্ণাঙ্গরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে রাতের আধারে লুটপাট করে নেয় বিদেশীদের শতাধিক দোকান।জানা যায়,কৃষ্ণাঙ্গদের লুটপাটের শিকার অধিকাংশ দোকান বাংলাদেশী মালিকানাধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি