ঢাকা   ১১:২৪:০১ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

নরসিংদীতে ১০২৬ শতাংশ সরকারী সম্পত্তি উদ্ধার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন,নরসিংদী।”
২৫ এপ্রিল ২০২১ তারিখ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মেহেদী মোর্শেদ মহোদয়ের তত্ত্বাবধানে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শাহ আলম মিয়া।

এসময় করিমপুর ইউনিয়ন ভূমি অফিসের করিমপুর মৌজায় ৯১১ নং দাগে ০১ নং খাস খতিয়ান ভূক্ত ‘কুমিরা বিল’ পরিমাণ ১০.২৬ একর অর্থাৎ ১০২৬ শতাংশ জমি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০৫ কোটি ১৩ লক্ষ টাকা ) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়। একই সাথে খনন ও সংস্কারপূর্বক জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ অভিযানে উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি