1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে আলী নোয়াব খাঁনের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

নাঙ্গলকোটে আলী নোয়াব খাঁনের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৬৮ বার

সাফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের আশারকোটা গ্রামের প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সাবেক মেম্বার মরহুম আলী নোয়াব খাঁনের আত্মার মাগফিরাত কামনায় শনিবার বিকেলে স্থানীয় শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মেম্বার আহম্মদ উল্লাহ ভূঁইয়া।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, এ বি এম আবুল কাশেম, শহীদ উল্লাহ মিয়াজী, বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মরহুম আলী নোয়াব খাঁনের ছোট ভাই অলি উল্লাহ খাঁন, বিএনপি নেতা সায়েম মজুমদার শিপু, ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুস সালাম টিটু, এডভোকেট আরাফাত রহমান সবুজ, মানবাধিকার ও সমাজকর্মী সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী ফরিদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আবুল বাশার, যুবদল নেতা মোহাম্মদ মহসিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আব্দুল মমিন।

অনুষ্ঠান শেষে মরহুম আলী নোয়াব খাঁনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net