1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে খুটাখালীতে মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে খুটাখালীতে মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৭২ বার

কক্সবাজার প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মে) আছরের নামাজের পর উপজেলার খুটাখালী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করে মহাসড়ক প্রদক্ষিন করে।

বিক্ষোভ মিছিলের পর ষ্টেশনস্থ ইসলামী ব্যাংক চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

খুটাখালীর সর্বস্থরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, দিগন্ত কিডস কেয়ার স্কুলের পরিচালক মাঈন উদ্দীন, আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার শিক্ষক শাহাব উদ্দীন আরমান, ছাত্র নেতা জুনাঈদ ও রমজান আলী মোর্শেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net