1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়ী ফিরলো ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা ৮৬ জন ভারত ফেরত যাত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

বাড়ী ফিরলো ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা ৮৬ জন ভারত ফেরত যাত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৬২ বার

ঝিনাইদহ প্রতিনিধি:
১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে বাড়ী ফিরল ৮৬ জন ভারত ফেরত যাত্রী। মঙ্গলবার সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ ফলাফল দেওয়া হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন জেলা প্রশাসনের তত্বাবধানে তারা কোয়ারেন্টাইনে ছিল। সোমবার বিকেলে তাদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।
জেলা প্রশাসক আরও জানান, গত সোমবার ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৪ জনের করোনা পজেটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net