1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলেসহ নিহত হয়েছে একই পরিবারের তিনজন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলেসহ নিহত হয়েছে একই পরিবারের তিনজন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪০৪ বার

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়ায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও নিহত হারুন অর রশিদের ভাতিজা বোরহান উদ্দিনের ছেলে শাদ (১০)। তারা সবাই জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালিয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে।

বিদ্যুতের তার টানানো ওই বাঁশের খুটিতে শাদ তার বাই-সাইকেল রেখেছিল। দুপুর আড়াইটার দিকে শাদ বাই-সাইকেলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ সময় শাদকে বাঁচাতে বাবলু ও হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net