1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাতে গৃহবধূর ঘরে ঢুকে অনৈতিক কার্যকলাপ যুবলীগের নেতার ছেলে মহিনের বিরুদ্ধে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাতে গৃহবধূর ঘরে ঢুকে অনৈতিক কার্যকলাপ যুবলীগের নেতার ছেলে মহিনের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৫৬ বার

কুমিল্লা মনোহরগুন্জ উপজেলায় রাতে এক প্রবাসী স্ত্রী ঘরে ঢুকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন যুবলীগের নেতার ছেলে মহিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটছে গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার দূর্গাপুর গ্রামের প্রবাসী জুয়েল মিয়ার বসতঘরে। এ ঘটনায় নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এমনকি সামাজিক যোগাযোগ ফেসবুকে তাদের অনৈতিক কর্মকান্ড নিয়ে তুলে ধরেন কেউ কেউ।

এ নিয়ে গৃহবধূর শশুর আবুল হাশেম বাদী হয়ে ইউনিয়ন যুবলীগের নেতা ও দূর্গাপুর গ্রামের নুরুল আমিন ছেলে মহিনের বিরুদ্ধে গত ১ মে মনোহরগুন্জ থানা অভিযোগ করেন। অভিযোগ প্রেক্ষিতে তদন্তে আসেন থানার পুলিশের সদস্যরা। অভিযুক্ত মহিন ও তার বাবা নুরুল আমিন গত কয়েকদিন ধরে অভিযোগ তুলে নিতে বাদীকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছেন।ভুক্তভোগী প্রবাসী পরিবার এ নিয়ে নিরাপত্তা হীনতা ভুগছেন তারা।
মঙ্গলবার এ বিষয় জানতে চাইলে মহিনের বাবা নুরুল আমিন বলেন, আমার ছেলে বিষয় নিয়ে কোন মন্তব্য করবেনা সে কোন ঘটনা করেনাই, যে ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি তাদের সঙ্গে লড়বো। আমি দল করি পারলে লেখা লেখি করে নিউজ করেন।

গৃহবধূ মিশু আক্তার বলেন, বাথরুমে যাওয়ার জন্য রাতে ঘর থেকে বাহিরে যাই,এ সময় মহিন আমার ঘরে আসে, আমার শশুর দেখতে পায়।

অভিযোগ সূত্রে জানা গেছে,
উপজেলার বাইশগাও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের প্রবাসী জুয়েলের স্ত্রী মিশু আক্তারে সাথে একই বাড়ির নুরুল আমিনের ছেলে মহিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া জড়িয়ে পড়েন তারা। প্রেমের জেরে অনৈতিক কার্যকলাপের লিপ্ হয়েছেন অনেক বার। গত ২৮ এপ্রিল রাত ১টার দিকে মহিন মিয়া ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় শশুরবাড়ির লোকজন মহিন এবং ওই গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে স্থানীয়দের ডেকে আনে এসময় স্থানীয়রা আসতে দেখে অভিযুক্ত মহিন পালিয়ে যায়।পরেরদিন এ ঘটনা নিয়ে গৃহবধূর শশুর ও এলাকার লোকজন মিলে অভিযুক্ত মহিনের বাবা নুরুল আমিন কে জিজ্ঞেস করলে তিনি দলের পরিচয় দিয়ে বাদীর পরিবারকে হুমকি প্রদান করে।
এদিকে ওই গৃহবধূর স্বামীর বাড়ির লোকজন ও স্থানীয়দের অভিযোগ- ওই গৃহবধূর সঙ্গে মহিনের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে তিনবার অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের।

এ সব ঘটনা নিয়ে গ্রাম্য সালিশ ও হয়েছে অনেক বার। কিন্তু সালিশে অভিযুক্ত মহিনের বিরুদ্ধে স্হানীয় মাতাব্বররা সঠিক বিচার করতে পারেনি। দলের ক্ষমা দেখিয়ে উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ করেন মহিনের পরিবার। তাই সমাজের লোকজন তাদের সালিশ ধরবার করতে আসেনা কেউ। তাই গৃহবধূর শশুর বাদী হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

মঙ্গলবার সকালে মনোহরগুন্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির বলেন, ‘এ ঘটনায় গৃহবধূর শশুর বাবা বাদি হয়ে মহিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net