1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মাগুরার রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৩৩ বার

ফরিদপুরের মধুখালী হতে মাগুরার রামনগর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭মে বৃহস্পতিবার দুপুর পৌঁনে ১২ টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, ফরিদপুর জেলার মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা সদর উপজেলার রামনগর পর্যন্ত এ রেল লাইন নির্মাণ ১২’শ ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। নতুন রেলপথের দৈর্ঘ্য হবে ২৪.৮ কিলোমিটার।

রেলপথের জন্য মাগুরা ও কামারখালীতে ২টি নতুন স্টেশন ও ২টি প্লাটফর্ম, ২টি সেড নির্মাণ, একটি আন্ডারপাস নির্মাণ। গড়াই ও চন্দনায় ২টি রেল সেতু, ২৮টি ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহনের কাজ চলছে।

এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৭মে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেল সচিব সেলিম রেজা, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net