1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আলোকিত উন্নয়ন সংস্খর উদ্যোগে প্রবাসীদের পক্ষে ঈদ উপহার ও ইফতার বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

মাগুরায় আলোকিত উন্নয়ন সংস্খর উদ্যোগে প্রবাসীদের পক্ষে ঈদ উপহার ও ইফতার বিতরন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২২৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলার আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী সভাপতি মোঃ রফিকুল হক মিয়াসহ আরো ২জন প্রবাসীর আর্থিক সহযোগিতায় ১০মে সোমবার সকালে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের বাড়ির সামনে দেড়শতাধিক গরিব,অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক জাহিদুল ইসলাম জুয়েলের সার্বিক পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ, ব্যাংক এশিয়ার শ্রীকোল এজেন্ট শাখার পরিচালক মোঃ মেহেদী হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ বাসারুল হক মিয়া, সাংবাদিক জিল্লুর রহমান সাগর, হাফেজ আব্দুর রশিদ,মিরাজ হোসেন, সমাজ সেবক মোঃ রইচউদ্দিন, খান শাহারিয়ার খুশবুসহ আরো অনেকে।

বিকেলে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মদনপুর এতিমখানায় উন্নতমানের ইফতারির প্যাকেট প্রদান ও সন্ধ্যায় টুপিপাড়াস্থ আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়াও ইফতার মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল্লাহ আল হাদী শামীম।

এছাড়াও পুরো রমজান মাস জুড়েই এলাকার বিভিন্ন গরিব অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড়,লুঙ্গি,শাড়ী, থ্রীপিচসহ বিভিন্ন ধরনের পোশাক আজ ১১মে মঙ্গলবার ও বিতরন করা হয়েছে বলে জানা গেছে ।
এ বিষয়ে প্রবাসী মোঃ রফিকুল হক মিয়া জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভালোবাসার মানুষদের জন্য ঈদের শুভেচ্ছা স্বরুপ সেমাই, চিনি গুড়াদুধ, মসলাসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছি।
গত বছরের ন্যায় এ বছরও আমার পক্ষ থেকে মানবতার প্রিয় ভাই আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার কর্ণধার আলোকিত জুয়েলসহ যারা আমার এ কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষভবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সমাজের বৃত্তবানদের আহ্বান জানাচ্ছি তারাও যেন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।

আলোকিত পরিবারের পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল জানান, আমাদের আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করি। এবারের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারো আমাদের পাশে এসে দাড়িয়েছেন প্রবাসী বড় ভাই ও সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল হক মিয়াসহ আরো কয়েকজন ভাই। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি৷ আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রবাসী রফিকুল হক মিয়ার মত অন্যান্য প্রবাসীরাও মানবতার এ মহান সেবাই আরো এগিয়ে আসুক এমনটাই প্রত্যাশা করেন সমাজের বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net