1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মীরসরাইয়ে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা!

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৪০ বার

মীরসরাইয়ে স্বামীর সাথে ঝগড়া করে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম খালেদা আক্তার মুক্তা (৩০)। তিনি কুয়েত প্রবাসী শরীফুল ইসলামের স্ত্রী। খালেদা আক্তার তার এক মাত্র শিশু সন্তানকে (৫) নিয়ে বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে অন্তরঙ্গ ভবনে ৪র্থ তলায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে রবিবার রাতে তার ঝগড়া হয় বলে জানা গেছে। সোমবার (৫ মে) সকালে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরীফুল ইসলামের বাড়ী উপজেলার ৪নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে আর খালেদা আক্তার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, কুয়েত প্রবাসী স্বামী শরীফুল ইসলামের সাথে ঝগড়া করে তার স্ত্রী খালেদা বেগম মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে খালেদা বেগমের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net