1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরাক্কেলে গ্রান্ড ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ করা হলো না রিমন ও রাশেদের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

মীরাক্কেলে গ্রান্ড ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ করা হলো না রিমন ও রাশেদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৯৩ বার

রেজা শাহীন:
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মিরাক্কেল’র ১০ম আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ এবং সিলেটের অাবিদুল ইসলাম রিমন। ইতোমধ্যে দুজনই নিজেদের পারফরম্যান্স দিয়ে বিচারক ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন ফাইনালে অংশ নেয়ার সুযোগ। কিন্ত করোনা পরিস্থিতির কারণে তারা ফাইনালে অংশ নিতে পারেনি। রিমন এবং রাশেদ শুটিং সিডিউল ফাঁকে দেশে এসে সরকার ঘোষিত লকডাউনে আটকে পরে।

এই বিষয়ে জানতে চাইলে রাশেদ বলেন,
‘ফ্লাইটের টিকিটও কাটা হয়েছে। পরে সেটা ক্যান্সেল হয়ে যায়। জি বাংলা অনেক চেষ্টা করেছে, ই কিন্তু পরিস্থিতি অনূকূলে না থাকায় বাংলাদেশ-ভারতের সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু ভালো লাগার বিষয়! মীরাক্কেল টিম আর জি বাংলা অফিসিয়াল ভাবে আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দিয়েছেন এবং ফাইনালে একটা ভিডিও ক্লিপ সম্প্রচার করবে। আশা করি মীরাক্কেলের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো।’

রিমন জানান, ‘ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলের ফাইনালে অংশগ্রহণ করতে পারলাম না। লকডাউনের জন্য বাংলাদেশ আটকে গেলাম।সেই সাথে শেষ হলো মীরাক্কেল মঞ্চে ফাইনাল খেলার স্বপ্ন। সুযোগ পেয়েও বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্য মীরাক্কেল মঞ্চে লড়তে পারলাম না। এই আক্ষেপটা সারাজীবন থাকবে। তবে যারা ফাইনাল অংশ নিচ্ছে তাঁদের জন্য অনেক শুভ কামনা রইলো।

আফনান আহমেদ রাশেদ এবং আবিদুল ইসলাম রিমন তারা দুজনই Zee Bangla এবং টীম মীরাক্কেল এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই বাংলার দর্শক ভক্তদেরকে ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় টেলিভিশন জি বাংলা’র রিয়েলিটি শো মীরাক্কেলের ১০ম আসর শুরু হয়েছিলো ২০২০ সালের ১১ অক্টোবর। এবারের আসরে জাজ হিসেবে ছিলেন, সোহম চক্রবর্তী, পাউলি দাম, রুদ্রনীল ঘোষ।

অনুষ্ঠানটির উপস্থাপক -মীর আফসার আলী এবং পরিচালনায় ছিলেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net