1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর মেডিকেলে ডায়ালাইসিস মেশিন রহস্যজনকভাবে বিকল,১২ রোগীর মৃত্যু, অপেক্ষায় আরো অগণিত রোগী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

রংপুর মেডিকেলে ডায়ালাইসিস মেশিন রহস্যজনকভাবে বিকল,১২ রোগীর মৃত্যু, অপেক্ষায় আরো অগণিত রোগী

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ২৫৩ বার

রংপুর বিভাগের প্রানকেন্দ্র উত্তরান্চলের মানুষের চিকিৎসা নগরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

রংপুর বিভাগের ৮টি জেলার মানুষের চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দেশের চিকিৎসা খেত্রে সরকারি হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজের পরেই রংপুরের অবস্থান।

সরকারিভাবে এ হাসপাতালে চিকিৎসা খেত্রে কোনো ধরনের সরঞ্জামসহ জনবলের অভাবও নেই হাসপাতালটিতে।

হঠাৎ করে গত ২০ দিন ধরে বন্ধ রয়েছে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা। বিপাকে পরে ৮টি জেলা থেকে আগত কিডনি রোগীরা।

এ বিষয়ে পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলছেন,দুটি মেশিন নষ্ট হওয়ায় ডায়ালাইসিস করা যাচ্ছে না।

ডায়ালাইসিস সেবায় সংশ্লিষ্টরা জানান,যারা নিয়মিত এই সেবা নিতেন তাদের ১২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিতে আসা শ্রী বিমল চন্দ্র বর্মনের কিডনি রোগ ধরা পড়ায় গাইবান্ধা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘ ৯দিন ধরে থাকলেও ডায়লাইসিস করাতে পারছেন না তিনি। একই অবস্থা চিকিৎসা নিতে আসা অন্য রোগীদেরও। রোগীর সংগে আসা স্বজনরা বলছেন, মাঝে মাঝেই ডায়ালাইসিস মেশিন বিকল হয়ে পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটি সরকারী হাসপাতাল হওয়ায় প্রতিডায়ালাইসিস করাতে খরচ লাগে মাত্র ৪শত টাকা,আর প্রাইভেট ক্লিনিক হাসপাতালে লাগে ৩ হাজার টাকা।

ভুক্তভোগী একাধিক রোগীর স্বজনরা বলেন একটি কুচক্রী সিন্ডিকেট মহল ইচ্ছাকৃতভাবে মেসিন দুটি নস্ট করে রেখেছেন কি না তা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের খতিয়ে দেখা দরকার।

কারন হচ্ছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও চেম্বার গুলোর যোগসাধন এ ঘটনা ঘটাতে পারে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের তত্ত্বাবধায়ক জানান,যারা নিয়মিত ডায়ালাইসিস সেবা নিতেন তাদের মধ্যে ১২ জন কিডনি রোগী নির্দিস্ট সময়ে ডায়ালাইসিস করাতে না পারায় জনের মৃত্যু হয়েছে।

চান্চল্যকর এ বিষয়ে ভিন্ন তথ্য দিচ্ছেন আরোও অনেকে। রংপুর মেডিকেলের ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন,এ পর্যন্ত ১০ থেকে ১২ জন রোগী মারা গেছেন।

আবার অনেকে আমাদেরকে ফোন করে কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছে। ডায়ালাইসিসের অচলাবস্থার কথা স্বীকার করে মেশিন মেরামত করতে না পারার পেছনে লকডাউনকে দুষছেন হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম। তিনি বলেন, দুটি মেশিন মেরামত করার জন্য ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ওয়ার্কশপকে জানিয়েছি।

তাদের আসার কথা ছিল ২৯ এপ্রিল। এখন লকডাউন বেড়ে যাওয়ায় কাজ আটকা পড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০-৫০ রোগীর কিডনি ডায়ালাইসিস করা হতো বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net