1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে রোজিনার মুক্তির দাবি ও গ্রেফতারের প্রতিবাদে রংপুর সাংবাদিক সমাজের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

রংপুরে রোজিনার মুক্তির দাবি ও গ্রেফতারের প্রতিবাদে রংপুর সাংবাদিক সমাজের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৫০ বার

বিশেষ প্রতিবেদক ঃ রংপুরে প্রথম আলোর জ্যেস্ঠ প্রতিবেদক, সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তির দাবি ও গ্রেপতারের প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয় ।

১৮মে মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে সিনিয়র সাংবাদিক রোজিনাকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবিতে সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত।

প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছে রংপুরে কর্মরত সাংবাদিক সমাজ।

সাংবাদিক সমাবেশ থেকে বলা হয়, প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা হয়েছে,তারপর সরকারী নথি চুরির মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে থানায় দেয়া হয়েছে। সাংবাদিকরা আরোও বলেন, রোজিনা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখনও আটকে রাখা হয়েছিলো হাসপাতালেও নেওয়া হয় নি । আমরা তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নতুবা উদ্ভুত পরিস্থিতির জন্য দায় দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।

রংপুরের সাংবাদিক সমাজ বলেন, তিনি দেশের স্বনামখ্যাত একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে এভাবে আটকে রাখা হয়েছে, অসুস্থ হওয়ার পরও কেন তাকে হাসপাতালে নেওয়া হয়নি তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রোজিনাকে হেনস্তা করার পেছনে কারা দায়ী সেইসব ব্যক্তিদেরও খুঁজে বের করতে হবে।

এছাড়াও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি। অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net