ঢাকা   ০৫:৪৭:০৪ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

রাউজানে সৌদি কিংসালমান কিউ মেটেরিয়েল এইড এন্ড রিলিফ সেন্টারের উপহার সামগ্রী বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানে সৌদি কিংসালমান কিউ মেটেরিয়েল এইড এন্ড রিলিফ সেন্টারের উদ্যোগে আল্ মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন পক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে এক হাজার কার্টুন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২৬ মে) সকালে রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন সংস্থাটির মহাব্যবস্থাপক ড.তাহা ওমর আল কাতেব। এসব উপহার সামগ্রী রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি গ্রহণ করে দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ,সৌদি প্রতিনিধি দলের প্রধান ড.তোহা,সৌদি শেখ তুর্কি, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিন জমির উদ্দিন, সিহাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দীন প্রমুখ। সৌদি উপহার সামগ্রীর মধ্যে আছে ডাল,চাউল, চিনি,তৈল লবন, খেজুরসহ মোট ২৪ কেজি ওজনের খাদ্র সামগ্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি