1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোজাদারদের জন্য আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশন'র মাসব্যাপী ইফতার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রোজাদারদের জন্য আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশন’র মাসব্যাপী ইফতার বিতরণ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২০৪ বার

‘আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশন’র উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জে দেড়শত জন রোজাদার পথচারী ও গ্রামের অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মে) উপজেলার ১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের নামাপাড়া গ্রাম ও মলাই ফকির বাজারে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশন’র কর্ণধার শাব্বির আহমাদ রশিদ বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে থমকে গেছে পৃথিবী। জীবন বাঁচানোর এক কঠিন সংগ্রামে প্রতিটি মানুষ। এমন বাস্তবতায় খেটে খাওয়া দিন-মজুর, ভাসমান ও ছিন্নমুল শিশু-কিশোরসহ বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে ইফতার বিতরণের আয়োজন।

তিনি আরও জানান, ইফতার বিতরণের এই ধারাবাহিতা সারা রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।

এছাড়াও কিশোরগঞ্জ জেলার একরামপুর, পুরান থানা, আলোর মেলা, বটতলা ও দুটি হাসপাতালসহ শহরের বিভিন্ন জায়গায় এ সংগঠনের পক্ষ থেকে রোজাদার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net