1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বন বিভাগের তালিকাভুক্ত বাঘ শিকারী হাবিব গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

শরণখোলায় বন বিভাগের তালিকাভুক্ত বাঘ শিকারী হাবিব গ্রেপ্তার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৬৪ বার

বন বিভাগের তালিকাভুক্ত বাঘ শিকারী হাবিব তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে শরণখোলা থানা পুলিশ। শুক্রবার (২৮মে) দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন মধ্য সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বাঘ হাবিবের নামে শরণখোলা থানায় তিন ওয়ারেন্ট মুলতবি ছিল। তাকে দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোর্সের মাধ্যমে তাকে আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জনান, হাবিব তালুকদার বাঘ হাবিব নামে বনবিভাগের তালিকাভুক্ত অপরাধী। তার হাতে গত ২০ বছরে কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে বলে এর আগে বন বিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার নামে ৯টি বন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্নান বলেন, বাঘ শিকারী হাবিব বনবিভাগ ও পুলিশে কাছে মোস্ট ওয়ান্টেড। তাকে বহু আগে থেকেই সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। তার পরও গোপনে বনে ঢুকে বন্যপ্রাণি শিকার করেন তিনি। তার নামে একাধিক মামলা থাকার পরও এই অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছেন। এর পেছনে একাধিক শক্তিশালী চক্র জড়িত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net