ঢাকা   ০৩:২৯:০৮ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ 

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতা: শ্রীনগরে র‌্যাবের অভিযানে ১২১০
পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮৩ হাজার টাকা, একাজে
ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৭টি মোবাইল ফোনসহ ৩ মাদক কারবারি
গ্রেফতার হয়েছে। গত ১৯ মে বুধবার দিবাগত রাত পৌণে ১২ টার
দিকে মো. রাজু ওরফে ওসমান গনি (২৬), সায়মন সিফাত (২২) ও নুর
হোসেন (২৪) নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি রাজু
ওরফে ওসমান গনি ভাগ্যকুল এলাকার রফিকুল ইসলামের ছেলে ও সায়মন
সিফাত একই এলাকার কামারগাঁও গ্রামের শাহ আলমের ছেলে। এছাড়া
নুর হোসেন একই উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও গ্রামের
ওয়াহেদ খানের ছেলে।
র‌্যাব এক বার্তায় জানায়, র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার সিনিয়র
সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ’র নের্তৃত্বে গোপন
সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল এলাকার রফিক ফকিরের বাড়ির সামনে থেকে
রাজু, সায়মন সিফাত ও নুর হোসেন নামে ৩ মাদক কারবারিকে
গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির
টাকা, একাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৭টি মোবাইল ফোন উদ্ধার
করা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি