ঢাকা   ১১:১৭:৩৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সময় টেলিভিশনের রংপুর প্রতিবেদক রতন সরকারকে গ্রেফতারে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রংপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে ও সময় টেলিভিশনের রংপুর প্রতিবেদক রতন সরকারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত । সোমবার বিকেলে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃত্বে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। জাতীয় পার্টির দলীয় কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, রতন সরকারকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলে, মাহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফারুখ মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, যুগ্ম আহবায়ক নুর ইসলাম, জাতীয় ছাত্র সমাজের মহানগ শাখার সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছোট, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম, জেলা যুবসংহতির সভাপতি নাজিম, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বড়, মহনাগর যুবসংহতির সভাপতি শান্তি কাদেরীসহ অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও পোষ্ট ও বক্তব্য দেয়ার অভিযোগে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে গত শনিবার রংপুর কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি