1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরাইল সাংবাদিক পরিষদের পুনর্গঠন, পূর্ণাঙ্গ কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

সরাইল সাংবাদিক পরিষদের পুনর্গঠন, পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩০২ বার

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি :
“সরাইল সাংবাদিক পরিষদ” নামে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পএিকার সংবাদকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার একটি পুনর্গঠন পূর্ণাঙ্গ সাংবাদিক কমিটি গঠন করা হয়েছে। ১৭ মে রোজ সোমবার রাত ৮টা ২০ মিনিটে সরাইল সাংবাদিক পরিষদের নব নির্বাচিত সভাপতি রোটারিয়ান মোঃ জহিরুল হকের গ্রামের বাড়ি শাহাবাজপুরে পুনর্গঠন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এসময় কমিটির ১১ জন সদস্য পৃথক পৃথক কাগজে স্বাক্ষর করে কমিটিকে পুনর্গঠন করা হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মানবাধিকার খবরের উপদেষ্টা রোটারিয়ান মোঃ জহিরুল হক কে পুনর্গঠিত কমিটির সভাপতি এবং দৈনিক পেনব্রীজের সরাইলের প্রতিনিধি মোঃ ফারুক আহমেদের সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ আলী (প্রোগ্রাম ডিরেক্টর সনি বাংলা টিভি), সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মমিন (সরাইল প্রতিনিধি,দৈনিক নওরোজ),মোঃ দেলোয়ার ইসলাম (বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক নবজাগরণ), যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ শওকত আলী (জেলা প্রতিনিধি, সনি বাংলা টিভি),সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে মোঃ জয়নাল আবেদীন (বিশেষ প্রতিনিধি, দৈনিক ফ্রন্টিয়ার),সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছে মোহাম্মদ আলী (সরাইল প্রতিনিধি, বঙ্গ টিভি), কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছে মোঃ কামাল পাঠান (সরাইল প্রতিনিধি, দৈনিক ফ্রন্টিয়ার),ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে জাকির হোসেন (সরাইল প্রতিনিধি, দৈনিক নবজাগরণ), প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে মোঃ শিবলু আলম (জেলা প্রতিনিধি, দৈনিক খোঁজখবর), সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে উজ্জ্বল মিয়া (সরাইল প্রতিনিধি, দৈনিক আমাদের সংগ্রাম),সাংস্কৃতিক ও তথ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছে মোঃ আলামিন বক্স (পরিচালক, দিশা টিভি), সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছে আমিনুল হক (বিশেষ প্রতিনিধি, দৈনিক সূর্যোদয়) এবং রৌনাক খান (ক্রাইম রিপোর্টার,সনি বাংলা টিভি)।

উক্ত সাংবাদিক পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সত্য ও ন্যায়ের পথে তাঁরা সবসময় নিয়োজিত থাকবেন। দেশদ্রোহী, অন্যায়,অত্যাচার ও বিভিন্ন ধরনের অপরাধের সাথে তাঁরা জড়িত থাকবেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net