ঢাকা   ০৩:৫৫:৩৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ সাংবাদিক ফোরাম বাহরাইনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪০৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাহিন সিকদার, বাহরাইন প্রতিনিধি : শাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে হামলা, হেনস্তা ও মামলার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বাহরাইনে প্রতিবাদ সভা করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির আহমদ। সাধারন সম্পাদক আব্দুল কাদের মজুমদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইন এর সভাপতি মোহাম্মদ কয়েছ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়েছ আহমদ বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। তাদের রিপোর্টে উঠে আসে দুর্নীতিবাজদের অপকর্মের কথা। তাদেরকে হেনস্থা না করে দূনীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
সভাপতির বক্তব্যে বশির আহমদ বলেন, আমারা প্রবাসী সাংবাদিকরা কলম যোদ্ধা এবং রেমিট্যান্স যোদ্ধা। বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা দাবি জানাচ্ছি, স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। সরকারের উন্নয়নকে ওরা নিজেদের স্বার্থে ম্লান করে দিচ্ছে, দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বিদেশে টাকার পাহাড় গড়ে তুলছে। এদেরকে থামান, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। অনুসন্ধানী খ্যাতনামা সাংবাদিক রোজিনা ইসলাম কে মুক্তি দান করুন। রোজিনা ইসলামের সকল রিপোর্ট বিশ্লেষণ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন।
সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার বলেন, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া একজন সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও সাজানো মামলায় জড়ানো গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি, সরকারকে সাংবাদিক সমাজের মুখোমুখি দাঁড় করোনোর গভীর যড়যন্ত্র। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফোরাম বাহরাইন এর অর্থ সম্পাদক নাজির আহমদ,প্রাচার সম্পাদক শাহিন শিকদার, সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি