1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে করেরহাট এলাকাবাসির মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে করেরহাট এলাকাবাসির মানববন্ধন

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬৮ বার

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে থানায় অভিযোগ হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছেন ১নং করেরহাট ইউনিয়নের এলাকাবাসী। ২৭মে (বৃহস্পতিবার) করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে করেরহাট ইউনিয়নের মসজিদের ইমাম মুয়াজ্জিন, ছাত্র-ছাত্রী, সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়।

গত ২২মে মীরসরাই থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর মীরসরাইবাসী ক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তাগণ বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে, মোবাইল ফোনে অনৈতিক কু-প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড জড়ানোর সাহস করবে না।

করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন তার বক্তব্যে বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে যাতে দ্রুত বিচারের সম্মুখীন করা হয় আর যাতে কোন মা বোন এর সরলতার সুযোগ নিয়ে কেউ কু-প্রস্তাব না দেয়। অনতিবিলম্বে এই সাবেক উপজেলা চেয়ারম্যানকে দল থেকে যাতে বহিস্কারের দাবী জানান এবং প্রশাসনকে তার গ্রেফতারের দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net