ঢাকা   ০৮:৪৯:২২ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সিএমপি- বিদ্যানন্দ “১ টাকায় ঈদ আনন্দ”

জেসমিন নাহার,চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসছে ঈদকে সামনে রেখে সমাজের গরীব,ছিন্নমূল ও দুঃস্থ মানুষদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে “সিএমপি – বিদ্যানন্দ” এক টাকায় ঈদ আনন্দ কার্যক্রম।

আজ ১০ মে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কুমার দাশ,প্রধান সেচ্ছাসবক বিদ্যানন্দ ফাউন্ডেশন।
জাতিধর্ম নির্বিশেষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দকে ছড়িয়ে দিতে সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্দর নগরীর চট্টগ্রামের রাজাখালীর রাজবাড়ী কনভেনশন সেন্টারে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়।বছর পেরিয়ে আসে ঈদ।যাকাত ,দান নয় নিজের সামর্থের মধ্যে যেন এই অসহায় মানুষ গুলো সবার মত ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই সুবিধার্থে শিশু থেকে শুরু করে বয়স্ক সকল বয়সী মানুষদের জন্য এই আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃশামসুল আলম(ক্রাইম এন্ড অপারেশন),অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীমুর রহমান,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)বিজয় বসাক,বিপিএম, পিপিএম (বার)।
এছাড়া অনুষ্ঠানে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি