1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাওরে ধান সংগ্রহ উৎসব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

হাওরে ধান সংগ্রহ উৎসব

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৩১ বার

হাওর থেকে নৌকায় করে চামড়া নৌ-বন্দরে আসছে হাজার হাজার মেট্রিক টন ধান। নদীর পাড় থেকে ট্রাকে করে পরিবহন করা হচ্ছে সড়ক পথে। এমন দৃশ্য চোখে পড়বে হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত জেলার করিমগঞ্জ উপজেলার চামড়া নৌ-বন্দরে। আবহাওয়া বিভাগের অতিবৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দ্রুত সময়ের মধ্যে শেষের পথে হাওরের ধান কাটা। মাড়াই-ঝাড়াই শেষে এখন চলছে পরিবহন।

আবহাওয়া অনুকূলে থাকায় কিশোরগঞ্জের হাওরে শেষের পথে বোরো মওসুমের ধান কাটা। এরইমধ্যে শেষ হয়েছে ৯১ ভাগ জমির ধান কাটা। করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর দিয়ে প্রতিদিন আসছে হাজার হাজার মেট্রিক টন ধান।

এদিকে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষক। ঘাটেই ধান বিক্রি হচ্ছে সাড়ে ৭শ থেকে সাড়ে ৯শ টাকায়। বাজারে দাম বেশি থাকায় সরকারি গুদামে ধান দিতে খুব বেশি আগ্রহ নেই কৃষকের।

নরসুন্দা নদীর তীরে চামড়া নৌ-বন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসছে একের পর এক ধানবোঝাই নৌকা। নৌকা থেকেই ট্রাকে তুলে পরিবহন করা হচ্ছে নতুন ধান। বাম্পার ফলন আর বাজারে দাম বেশ পাওয়ায় খুশি কৃষক। অনেকেই বন্দরের আড়ৎগুলোতে বিক্রি করে দিচ্ছেন আধা-শুকানো ধান। বন্দরের ঘাটে প্রায় ৫০টি আড়তে চলছে নতুন ধান কেনা-বেচা।

ব্যবসায়ীরা বলছেন, এবার আবহাওয়া ভালো থাকায় আরও বেশি দাম পাওয়ার আশায় কৃষকরা ধান বিক্রি করছেন কম।

সূতারপাড়া গ্রামের কৃষক আ. মন্নাছ জানান, এবার তিনি দেড় হাজার মণ ধান পেয়েছেন। গরম আবহাওয়ায় কিছুটা চিটা হলেও ধানের ফলন ভালো হয়েছে।

তিনি জানান, এক হাজার টাকা মণ দরে সাড়ে ৯শ মণ ধান বিক্রি করেছেন। বাকি ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন।

আড়ৎ মালিক মো. নজরুল ইসলাম জানান, এবার আবহাওয়া ভালো থাকায় সহজেই কৃষক মাঠের ধান কেটে মাড়াই, ঝাড়াই ও শুকানোর কাজ শেষে নিয়ে ফিরতে পেরেছেন। ধানের দাম আরও বাড়তে পারে। তাই কৃষকরা এবার ধান বিক্রি করছেন কম। মজুদের জন্য বাড়ি নিয়ে যাচ্ছেন।

আড়ৎ মালিকরা জানান, বর্তমানে বাজারে বিআর-২৮ জাতের শুকনো ধান ৯শ থেকে সাড়ে ৯শ, বিআর-২৯ ৮শ থেকে সাড়ে ৮শ এবং হিরা জাতের ধান ৭৫০ থেকে ৮শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ কম থাকায় এবার ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা-এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে কৃষকদের উদ্বুদ্ধ করে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

তিনি জানান, অ্যাপস এবং লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু হয়েছে। এবার জেলায় ২৩ হাজার ৩৪৬ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, এবার জেলায় ১ লাখ ৬৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭ লাখ ১১ হাজার ৫৮০ মেট্রিক টন। তবে ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net