1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে রেললাইন পার্শ্ববর্তী গাছে ঝুলানো কাপড় ব্যবসায়ীর লাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

হাটহাজারীতে রেললাইন পার্শ্ববর্তী গাছে ঝুলানো কাপড় ব্যবসায়ীর লাশ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩০৫ বার

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নাধীন চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের পাশ থেকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর নিবাসী এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

লোকটির পরিচয়ে জানা যায়, নাম তার জসিম। তিনি থানার হারুয়ালছড়ি গ্রামের সিদ্দিক হাজির পুত্র। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়- রবিবার বিকেলে দোকানের মাল ক্রয়ের জন্য নিহত জসিম চট্টগ্রাম নগরে যায়। গভীর রাতেও বাড়ি না ফেরায় নিহতের ভাই পারভেজ কল্ করলে ফোন বন্ধ পায়।

পরে সোমবার ভোর ৬ টার দিকে ভাইকে খোঁজতে গিয়ে হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়ক সংলগ্ন রেললাইনের পাশে একটি গাছের সাথে গামছায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় ভাইয়ের লাশ দেখতে পায় ছোট ভাই পারভেজ।

পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

লাশ সনাক্তের এরিয়া রেললাইন পার্শ্ববর্তী হওয়ায় আইন অনুযায়ী বিষয়টি রেলওয়ে থানা কে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net