ঢাকা   ১০:১৯:৩৮ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

হাফছড়িতে ১২৮৭ পরিবারের মাঝে ভিজিএফের নগদ অর্থ বিতরণ।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নং হাফছড়িতে ১২৮৭ পরিবার পেল ভিজিএফের নগদ অর্থ। পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে এ সহায়তা প্রদান করা হয়।

৯ মে রবিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।

এসময় হাফছড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম, হাছছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আরমান হোসেন, সুইউ মারমা, উগ্যজাই মারমা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা সাফিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, বর্তমান সরকার বরাবরই অসহায় ও দু:স্থ মানুষের পাশে ছিল। বর্তমান করোনা দুর্যোগে পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৫’শ পরিবারকে ৫’শ টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আজ ভিজিএফ কর্মসূচীর আওতায় ১২৮৭ দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে চাল এর পরিবর্তে ৪৫০ টাকা করে ৫ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি