1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৯৪ ক্লাব ঈদগাঁও'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

৯৪ ক্লাব ঈদগাঁও’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২০৫ বার

৯৪ ক্লাব ঈদগাঁও’র উদ্যোগে প্রয়াত বন্ধুদের মাগফিরাত কামনায় মঙ্গলবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ৯৪ ক্লাব ঈদগাঁও এর সভাপতি মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মাস্টার নুরুল আজিম।

প্রধান বক্তার বক্তব্য দেন ঈদগাঁও মডার্ন হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ ইউসুফ আলী।

৯৪ ক্লাব ঈদগাঁও এর সাধারণ সম্পাদক আতা উল্লাহ বুখারী ও অর্থ সম্পাদক সমীর রুদ্রের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ইউসুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক বদিউর রহমান ও বৃহত্তর ঈদগাঁও সরকারি কর্মজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।

শুরুতে স্বাগত বক্তব্য দেন ৯৪ ক্লাব ঈদগাঁও এর প্রধান সমন্বয়ক মোস্তফা কামাল।

অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার সেলিম উল্লাহ, প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ নূর, যুগ্ম আহবায়ক আ, ম, এমদাদ আহমদ, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সংগঠনের অর্থ সচিব মোঃ শফিউল আলম, মাস্টার রতন কান্তি দে ও ডাক্তার জানে আলম জুম্মান।

বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আমানুল হক, এনামুল হক ও হাবিব উল্লাহ হাবিব।

শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন অহিদুল আলম কোম্পানি, নুরুল হুদা, আব্দুচ শুকুর, সেলিম উদ্দিন, কামরুল হাসান বায়েজীদ, মোঃ আলমগীর, তৌহিদ উদ্দিন, সৈয়দ আলম শিমুল, আবছার কামাল, নাজমুল হুদা, নাসির উদ্দিন মুন্সি, শফিউল আলম, হারুন-অর-রশিদ, সুজিত কান্তি দে, সাখাওয়াত হোসেন, শামসুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net