1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া ট্রাক চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

আশুলিয়া ট্রাক চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭৪ বার

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় আব্দুল কাদের জিলানী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

সোমবার (০৭ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত আব্দুল কাদের জিলানী আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে বলে জানাগেছে৷ তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন৷

পুলিশ জানায়, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে আব্দুল কাদের নবীনগরের দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭৯৩) তাকে চাপা দেয়। পরে ঘটনা স্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় দ্রূত উদ্ধার করে হাবিব ক্লিনিক নামে একটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জিলানীর অবস্থার বেগতিক দেখে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট সজিব বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net