1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবা ও সাড়ে ৫ লাখ টাকাসহ যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

কক্সবাজারে ইয়াবা ও সাড়ে ৫ লাখ টাকাসহ যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৫০ বার

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের রামু উপজেলার কলঘরে অভিযান চালিয়ে ৫ হাজার ৪শ ৬০ পিস ইয়াবা ও ৫ লাখ ৬৬ হাজার ৬শ ইয়াবা বিক্রির নগদ টাকাসহ জসিম উদ্দিন (৩৮) নামের মাদক সম্রাট এবং একাধিক মামলার পালাতক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে চাকমারকুলের ১নং ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত কবির আহাম্মদের পুত্র।

ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জসিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জসিমের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তার বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির ৫ লাখ ৬৬ হাজার ৬শ নগদ টাকা ও ৫ হাজার ৪শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আরো জানান, জসিমের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে গ্রেফতারকৃত জসিম নিজে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net